বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের সভাপতি নাহিদা মহাসচিব তারেক

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কমিশনার ড. নাহিদা ফরিদী। মহাসচিব (সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে সদস্যদের সরাসরি ভোটে এ কমিটি নির্বাচিত হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কমিশনার ড. নাহিদা ফরিদী। মহাসচিব (সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এনবিআরের সদস্য মোহাম্মদ লুৎফর রহমান। ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কমিশনার একেএম মাহবুবুর রহমান, মো. মাহমুদুল হাসান ও মোহাম্মদ রেজাউল হক (যুগ্ম সচিব)।

যুগ্ম মহাসচিব (জয়েন্ট সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম, আ আ ম আমীমুল ইহসান খান ও সাধন কুমার কুণ্ড। অর্থ সম্পাদক (ফাইন্যান্স সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন। যুগ্ম অর্থ সম্পাদক (জয়েন্ট ফাইন্যান্স সেক্রেটারি) হয়েছেন অতিরিক্ত কমিশনার মোছা. শাকিলা পারভীন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাজিউর রহমান মিয়া ও আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ। সাংস্কৃতিক সম্পাদক নাহিদ নওশাদ মুকুল, গণমাধ্যম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিফাত-ই-মরিয়ম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সানোয়ারুল কবির, দপ্তর সম্পাদক মো. ইফতেখার আলম ভূইয়া, পেশাগত উন্নয়নবিষয়ক সম্পাদক মো. তারেক মাহমুদ, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল বাতেন, স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক সামিহা আশরাফী এবং যুগ্ম দপ্তর সম্পাদক এএসএম আকরাম সম্রাট নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন মুহাম্মদ মুবিনুল কবীর, সৈয়দ মুসফিকুর রহমান, একেএম নুরুল হুদা আজাদ, মো. রুহুল আমিন, নুসরাত জাহান, মো. শাহাদাত জামিল, মো. রেজাউল হক, মোহাম্মদ সাইদুল ইসলাম, শাকেরা খাতুন, আরজিনা খাতুন ও মোহাম্মদ আবদুস সাদেক (উপসচিব)।

আরও