গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের গোলাম কবির এ রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখেন রেজাউল ইসলাম। এ ঘটনায় জাহানারার মা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।