ভোট প্রভাবিত করে কাউকে নির্বাচনে জয়ী হতে দেব না: সারজিস আলম

'তবে কেউ যদি পেশিশক্তির প্রভাব খাটিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে আমরা কাউকে জয়ী হতে দেব না। আমরা চাই ভোট নেয়ার ক্ষেত্রে যারা কাজ করছেন, তারা তাদের জায়গা থেকে পেশাদারত্বের পরিচয় দেবেন। আমরা চাই না কারও বিরুদ্ধে অভিযোগ করতে।’

কেউ যদি পেশিশক্তির প্রভাব খাটিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সে ক্ষেত্রে আমরা প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই। তারা এতে ব্যর্থ হলে ভোটকে কোনোভাবে প্রভাবিত করে আমরা কাউকে জয়ী হতে দেব না। এ মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন।

ভোট দিয়ে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের সারজিস আলম বলেন, ‘কয়েক দিন ধরেই বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সহনশীল আচরণ। কেবল তো ভোট শুরু হলো, বিকাল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলে কোথাও কোনো অভিযোগ না ওঠলে জনগণের মতামত মেনে নেয়ার মানসিকতা আমাদের আছে।'

সারজিস আলম আরো বলেন, ‘তবে কেউ যদি পেশিশক্তির প্রভাব খাটিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে আমরা কাউকে জয়ী হতে দেব না। আমরা চাই ভোট নেয়ার ক্ষেত্রে যারা কাজ করছেন, তারা তাদের জায়গা থেকে পেশাদারত্বের পরিচয় দেবেন। আমরা চাই না কারও বিরুদ্ধে অভিযোগ করতে।’

আরও