হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

একই সময়ে ১ হাজার ২৮০ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৮০ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত ২ লাখ ২১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছেন। এছাড়া ২৩ হাজার ৪০০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামে মারা গেছেন ১০৪ জন। বাকি ১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬৯ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের—একজন চট্টগ্রাম জেলার এবং অন্যজন নোয়াখালীর। এছাড়া ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা জেলার একজন, ময়মনসিংহ জেলার একজন ও সুনামগঞ্জের একজন রয়েছেন।

আরও