কুড়িগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

ময়মনসিংহ থেকে রৌমারীগামী ইজিবাইকটি শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত অন্য যাত্রীদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশু ও তাদের মা। আজ বিকাল ৩টার দিকে উপজেলার কর্তিমারী এলাকার শিবেরডাঙ্গী এলাকায় ডিসি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুলের দুই সন্তান রিশাদ (১২) ও তুবা (৭) এবং স্ত্রী লিপি খাতুন (৩৩)। অন্য দুজন হলেন কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২) ও ইজিবাইকের অজ্ঞাতনামা চালক।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে রৌমারীগামী ইজিবাইকটি শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত অন্য যাত্রীদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আব্দুস সামাদ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও