নারায়ণগঞ্জ বন্দরের চৌরাপাড়া বিআইডব্লিউটিসির খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। গতকাল বেলা ১১টায় বন্দরের চৌরাপাড়া বিআইডব্লিউটিসির মাঠে এ কর্মসূচি পালন করে চৌরাপাড়া এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক শহীদুল্লাহ মাস্টার, অ্যাডভোকেট আল আমিন, এসএম হুমায়ুন কবির প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী চৌরাপাড়া এলাকায় খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। বিআইডব্লিউটিসির ডকইয়ার্ডের মাঠটি একমাত্র ভরসা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।