কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মোহাম্মদ কালু (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু খুলনার খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনির বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলে।

কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত বলেন, কালু নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালুর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।

খানজাহান আলী থানা পুলিশের উপ-পরিদর্শক গোবিন্দ বলেন, বিষয়টি আমরা জেনেছি। তবে এ ব্যাপারে এখনো অপমৃত্যু মামলা হয়নি।

আরও