ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর চাপায় আব্দুর রাহিম (৫৫) নামের এক জন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাসিরনগর-লাখাই সড়কের সরাইল গরু বাজারের সামনে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর চাপায় আব্দুর রাহিম (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে।  শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাসিরনগর-লাখাই সড়কের সরাইল গরু বাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাহিম উপজেলা সদরের বড্ডাপাড়ার মৃত আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় রাহমাতুল্লাহ আল আমিন মাদ্রাসার শিক্ষক ছিলেন। 

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বালুবাহী একটি ট্রাক্টর চাপায় নিহত হয়েছেন মাদ্রাসা শিক্ষক আব্দুর রাহিম। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর চালক ট্রাক্টর রেখে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরও