খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন ২৪ ব্যবসায়ী। গতকাল বিকাল ৪টা পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ২৪ জনকে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন বোর্ড। এর আগে বেলা ৩টায় প্রত্যেক পদে একজন করে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ জানান, নির্বাচিত ২৪ পরিচালক তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি, একজনকে সিনিয়র সহ-সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচিত করবেন।
সাধারণ সদস্য শ্রেণীতে নির্বাচিত ১৫ পরিচালক হলেন শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, এমএ মতিন পান্না, জেডএ মাহমুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান জবা, মো. মোশাররফ হোসেন, মো. আবুল হাসান, মো. ইসলাম খান, নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী ও সোহাগ দেওয়ান।
সহযোগী সদস্য শ্রেণীর ছয়টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন মোস্তফা জেসান ভুট্টো, শেখ মো. গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মাসুম, মো. মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান সজল। এছাড়া বাণিজ্যিক দল শ্রেণীর তিনটি পরিচালক পদে নির্বাচিতরা হলেন কাজী আমিনুল হক, গোপী কিষণ মুন্ধড়া ও ঠাকুর মো. শাহ্ আলম তুহিন।