পলিথিন জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিষিদ্ধ ঘোষিত ২১৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। জেলার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল জেলার সদর আনন্দবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিষিদ্ধ ঘোষিত ২১৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। জেলার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল জেলার সদর আনন্দবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মোট ২১৮ কেজি অবৈধ পলিথিন জব্দসহ আট প্রতিষ্ঠানকে আটটি মামলায় মোট ২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

আরও