কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেসের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সিএইচওজিএম ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়া ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদ হুমায়ুন কবিরকে মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সফরে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এজন্য মন্ত্রিপরিষদ তাকে মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক—সিএইচওজিএম ২০২৬। এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার জন্য হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে ২৫ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্মেলনে তিনি একজন পূর্ণ কেবিনেট মন্ত্রীর সম্মান ও প্রটোকল পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেসের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সিএইচওজিএম ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়া ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদ হুমায়ুন কবিরকে মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও