আমরা অর্থনীতি, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে কথা বলি, আলোচনা করি। কিন্তু এসব ক্ষেত্রে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন দৃঢ়তা ও জবাবদিহিতা। আমার নির্বাচনী এলাকা ফরিদপুর-৩-এ সাম্প্রতিক সময়ে নদীভাঙনে হাজার হাজার মানুষ বিপর্যয়ের মুখে পড়েছে। নদীমাতৃক বাংলাদেশে নদীভাঙন রোধ ও নদীরক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়া অত্যন্ত জরুরি। কিন্তু বিগত সরকারগুলো এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি।
যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করা গেলে হয়তো আজ আমাদের এ পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।