আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। এ সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি বণিক বার্তাকে এ তথ্য জানান।
আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ানোর বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো নতুন সিদ্ধান্ত আসেনি। তবে দেশের বড় রাজনৈতিক দলগুলো যদি এ বিষয়ে আবেদন করত তবে কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখত। তবে এখন পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য কোনো আবেদন আসেনি।
বিএনপি বা জামায়াতে ইসলামী থেকে এ ধরনের কোনো আবেদন এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।