নৃশংসভাবে বৃদ্ধকে হত্যার ঘটনায় ১৪ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোখ উপড়ে, জিহ্বা কেটে নৃশংসভাবে ৮০ বছরের বৃদ্ধ মিলন সরদারকে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোখ উপড়ে, জিহ্বা কেটে নৃশংসভাবে ৮০ বছরের বৃদ্ধ মিলন সরদারকে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রফতারকৃতরা হলেন- জালাল মিয়া ,আলাল মিয়া, দয়াল শাহ , জামাল মিয়া , হোসেন মিয়া , মাসুদুর রহমান , মিজানুর রহমান, মো. আমির হোসেন , মঈন উদ্দিন ওরফে মনির মিয়া , মুহিন উদ্দিন , মো. কামাল মিয়া , রজব আলী ,শাহীন মিয়া, মো. ডালিম মিয়া। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক শুক্রবার র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গৌরনগর এলাকায় আজাইড়া গোষ্ঠী ও সরদার গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষে আজাইড়া গোষ্ঠির লোকজন সরদার গোষ্ঠীর মিলন সরদারকে (৮০) চোখ উপড়ে ও জিহ্বা কেটে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় ৫৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, কিছু সংখ্যক আসামি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারায় অবস্থান করছে। সেখানে অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও