ছাতক-ভোলাগঞ্জের রোপওয়েকে কেবলকারে রূপান্তরের দাবি

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাতক-ভোলাগঞ্জের রোপওয়েকে সংস্কার করে কেবলকারে রূপান্তরের দাবি জানিয়েছেন সিলেট চেম্বারের নেতারা। প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকায় ১৯ কিলোমিটার দীর্ঘ দেশের একমাত্র এ রোপওয়ে অস্তিত্ব সংকটে রয়েছে। অপরিকল্পিত পাথর উত্তোলনের ফলে হেলে পড়েছে রোপওয়ের খুঁটি। চলতি মাসে রেলমন্ত্রী এ রোপওয়ে পরিদর্শন করেন।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাতক-ভোলাগঞ্জের রোপওয়েকে সংস্কার করে কেবলকারে রূপান্তরের দাবি জানিয়েছেন সিলেট চেম্বারের নেতারা প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকায় ১৯ কিলোমিটার দীর্ঘ দেশের একমাত্র রোপওয়ে অস্তিত্ব সংকটে রয়েছে অপরিকল্পিত পাথর উত্তোলনের ফলে হেলে পড়েছে রোপওয়ের খুঁটি চলতি মাসে রেলমন্ত্রী রোপওয়ে পরিদর্শন করেন

অবস্থায় গতকাল দুপুরে চেম্বার কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় দাবি করেন সিলেট চেম্বার নেতারা

মতবিনিময় সভায় ভারতের সেভেন সিস্টারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ, প্রবাসীদের বিনিয়োগকৃত টাকার লভ্যাংশ প্রবাসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিরাজমান বাধা দূরীকরণে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা

সময় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব চেম্বারের বর্তমান কমিটির মেয়াদকালে সংঘটিত বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন

তিনি বলেন, সিলেট চেম্বারের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সিলেট-চট্টগ্রাম রুটে রেলের নতুন বগি সংযোজন, সিলেটে শ্রম আদালত প্রতিষ্ঠা এবং ব্যবসায়ী পর্যটকদের সুবিধার্থে তামাবিল স্থলবন্দরে সোনালী ব্যাংকের শাখা স্থাপিত হয়েছে এছাড়া আগামী এপ্রিল থেকে সিলেট-লন্ডন-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছে সিলেটের শিল্প আইটি খাতকে এগিয়ে নিতে শ্রীহট্ট ইকোনমিক জোন বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক স্থাপন করেছে আমরা দুটি মেগা প্রকল্পে বিনিয়োগের জন্য দেশ-বিদেশের বিনিয়োগকারীদের বিভিন্ন সভা-সেমিনারে আহ্বান জানিয়েছি এছাড়া আমরা সিলেট-তামাবিল মহাসড়ক সংস্কার, সিলেটে পুনরায় গ্যাস সংযোগ চালু, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, বিসিক শিল্পনগরী সম্প্রসারণসহ বিভিন্ন দাবি-দাওয়াসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোয় পাঠিয়েছে

সিলেটের ডেইরি খাতে বিনিয়োগ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ, পরিবেশ বিপর্যয় রোধে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করে বিকল্প পদ্ধতি অবলম্বন এবং পর্যটক হয়রানি বন্ধের সিলেট চেম্বারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মো. এমদাদ হোসেন, মো. সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী প্রমুখ

আরও