জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুল রয়েছে বলে অভিযোগ করেছেন ভোটাররা। তারা বলেছেন, কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেয়ার কথা থাকলেও ব্যালটে দেয়া নির্দেশনায় একজনের নামের পাশে টিক চিহ্ন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের সদস্য পদে তিনটি করেই টিক চিহ্ন দিতে বলা হচ্ছে।
পোলিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা প্রতিটি ব্যালট সংশোধন করে দিয়েছি।
উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।