বগুড়ায় নবঘোষিত মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন গঠন

বগুড়ার নবঘোষিত মোকামতলা উপজেলার জন্য তিনটি নতুন ইউনিয়ন গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নতুন করে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত নামে তিনটি নতুন ইউনিয়ন গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে মোকামতলা ইউনিয়নকে বিভক্ত করে মোকামতলা পৌরসভা গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

গতকাল এসব তথ্য জানান বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সরকারি গেজেট অনুযায়ী, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪। সৈয়দপুর ইউনিয়ন ভেঙে গঠন করা হয়েছে ‘সীমান্ত’ ইউনিয়ন। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭। এছাড়া দেউলী ইউনিয়ন ভেঙে গঠিত হয়েছে ‘দিগন্ত’ ইউনিয়ন। আটটি মৌজা নিয়ে গঠিত দিগন্ত ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯।

পৌরসভার চূড়ান্ত অনুমোদন মিললে নবগঠিত মোকামতলা উপজেলাটি মোট আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামোয় পরিচালিত হবে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, নবগঠিত তিনটি ইউনিয়ন, প্রস্তাবিত মোকামতলা পৌরসভা এবং শিবগঞ্জ পৌরসভার বর্ধিত অংশ বাদ দিয়ে অবশিষ্ট মৌজাগুলো নিয়ে ওই এলাকার অন্য পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।

আরও