যশোরে বায়োজিনের ২১তম শাখার কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা এখন একই ছাদের নিচে বিজ্ঞানভিত্তিক ও ব্যক্তিগত চাহিদা অনুযায়ী ত্বকচর্চার চিকিৎসা, শতভাগ আসল প্রসাধন সামগ্রী এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার সুযোগ পাবেন।
গতকাল শনিবার শহরের রেল রোড এলাকার হোটেল অরিয়ন ইন্টারন্যাশনালের পাশের ভবনের চারতলায় (তৃতীয় তলা) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন শাখাটি উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে বায়োজিনের আন্তর্জাতিক মানের ত্বক ও চুলের চিকিৎসা এবং নির্বাচিত আসল প্রসাধন সামগ্রীতে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যা সিনহা সাহা মিম জানান, এক দশকের বেশি সময় ধরে বায়োজিন বিশ্বস্ততার সঙ্গে ত্বকচর্চার সেবা দিয়ে আসছে। নিজের অভিজ্ঞতা থেকে তিনি উল্লেখ করেন যে, পণ্য কিংবা সেবা কোনো ক্ষেত্রেই বায়োজিন মানের সঙ্গে আপস করে না। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ত্বকচর্চার সেবা সারা দেশে পৌঁছে দেয়ার উদ্যোগের জন্য তিনি বায়োজিনকে ধন্যবাদ জানান।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি শুরু থেকেই গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং ব্যক্তিকেন্দ্রিক সেবার মাধ্যমে দেশের ত্বকচর্চা খাতে কাজ করে আসছে। প্রতিটি মানুষের ত্বকের ধরন, জীবনযাপন, পরিবেশের প্রভাব ও প্রয়োজন বিশ্লেষণ করে নিরাপদ এবং কার্যকর সমাধান দেয়া প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
বর্তমানে বায়োজিন দেশের বিভিন্ন অঞ্চলে ২১টি শাখা এবং অনলাইন মাধ্যমের সাহায্যে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির কর্মীদের প্রায় ৮৩ শতাংশই নারী, যা নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখছে।
উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডসে বায়োজিন ‘বাংলাদেশের সবচেয়ে উদ্ভাবনী ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পায়। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রতিষ্ঠানটির সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের খবর প্রকাশিত হয়েছে।