হেলপার ড্রাম ট্রাক চালানোর সময় দুর্ঘটনা, ধাক্কায় নিহত অপর গাড়ির চালক

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, শুক্রবার সকালে বালুবাহী ডাম্প ট্রাকটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় হেলপার রায়হান গাড়িটি চালাচ্ছিলেন এবং চালক শরিফুল ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে এসঅ্যান্ডবি ভাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটি সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের সহকারী রায়হান আহত হয়েছেন।

নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে এবং আহত রায়হানের বাড়ি ময়মনসিংহে। আজ সকালে রায়গঞ্জ উপজেলার নূর পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, শুক্রবার সকালে বালুবাহী ডাম্প ট্রাকটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় হেলপার রায়হান গাড়িটি চালাচ্ছিলেন এবং চালক শরিফুল ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে এসঅ্যান্ডবি ভাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটি সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে শরিফুল ও রায়হান গুরুতর আহত হন।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুলকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আহত রায়হান বর্তমানে চিকিৎসাধীন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরও