বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিদিশা স্পিনিং মিলের শ্রমিকরা। এ সময় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গতকাল সকালে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
কারখানার শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বেতন ও দুই বছরের ছুটির বকেয়া টাকার জন্য তারা আন্দোলন করছেন। পরে পুলিশের হস্তক্ষেপ ও বেতন বাড়ানোসহ অন্যান্য আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেন।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রিদিশা স্পিনিং মিলের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।