নিজের নামে শিল্প জাদুঘর বানাচ্ছেন বার্নার্দো পাজ

ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যে শিগগিরই আরো একটি জাদুঘর প্রতিষ্ঠা হচ্ছে।

এর নেপথ্যে রয়েছেন খনি ব্যবসায়ী বার্নার্দো পাজ। তিনি ইনহোটিম জাদুঘর ও প্রকৃতি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা এবং অন্যতম বড় শিল্প সংগ্রাহক। নিজের নামেই জাদুঘর বানাচ্ছেন তিনি। ‘মিউজেউ বার্নার্দো পাজ’ নামে নতুন এ জাদুঘর ৩১১ একর গ্রামীণ এলাকাকে ‘শিল্প, প্রকৃতি ও সম্প্রদায়’-এর এক নতুন পরিসরে রূপ দেবে। এর প্রথম ধাপের কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের সেপ্টেম্বরে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাজ বলেন, ‘অপ্রত্যাশিত সাক্ষাতের মধ্যেই সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে, সেই বিশ্বাস থেকেই শিকড় গেড়ে বেড়ে উঠছে মিউজেউ বার্নার্দো পাজ।’

আরও