রেকর্ড দামে বিক্রির অপেক্ষায় ‘তেতে’

১৭ নভেম্বর অনুষ্ঠিতব্য সন্ধ্যার নিলামে এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি ৫০ লাখ ডলার।

আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ফিলিপসের নিউইয়র্কের নভেম্বরের আধুনিক ও সমকালীন শিল্পকর্মের নিলামে উঠতে যাচ্ছে ইতালীয় শিল্পী আমেদেও মোদিগ্লিয়ানির ভাস্কর্য ‘তেতে’। ১৭ নভেম্বর অনুষ্ঠিতব্য সন্ধ্যার নিলামে এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি ৫০ লাখ ডলার। বিক্রি হলে এটি ফিলিপসের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ভাস্কর্যের রেকর্ড গড়বে।

১৯১১-১২ সালের মধ্যে চুনাপাথরের একক খণ্ড খোদাই করে ভাস্কর্যটি তৈরি করেন মোদিগ্লিয়ানি। প্রায় ৩০ ইঞ্চি উচ্চতার ‘তেতে’ তার বিখ্যাত মুখাবয়বভিত্তিক ভাস্কর্য সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে একই ব্যক্তিগত সংগ্রহে থাকা শিল্পকর্মটি এবারই প্রথম নিলামে উঠছে। ফলে ব্যক্তিগত সংগ্রহে থাকা ‘তেতে’ শিল্পীর ভাস্কর্য শিল্পের বিরল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: ফিলিপস

আরও