পতনের ধাক্কা সামলে বিটকয়েনের মূল্যে ঊর্ধ্বগতি

ইরান-ইসরায়েল চলমান সামরিক সংঘাতের গুরুতর প্রভাব কাটিয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন।

ইরান-ইসরায়েল চলমান সামরিক সংঘাতের গুরুতর প্রভাব কাটিয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। কিছুদিন রেকর্ড মূল্যে লেনদেন হওয়া ডিজিটাল মুদ্রাটিতে গত সপ্তাহের শেষ দিকে নিম্নমুখী ধারা দেখা গিয়েছিল। তবে গতকাল ক্রিপ্টো বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। খবর আনাদোলু।

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য সম্প্রতি রেকর্ড ১ লাখ ১১ হাজার ৯৭০ ডলারে পৌঁছে। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে গত শুক্রবার তা প্রায় ১ শতাংশ কমে যায়।

ইসরায়েলের ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সর্বশেষ এ সামরিক উত্তেজনার সূত্রপাত। এর প্রতিক্রিয়ায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেয়। যার প্রতিক্রিয়া পড়ে জ্বালানি থেকে মুদ্রাসহ বিভিন্ন পণ্যের বাজারে।

গতকাল দুপুর নাগাদ বিটকয়েনের মূল্য ৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬ হাজার ৭০০ ডলার।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় লেনদেন ১৩ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬ কোটি ডলার।

এদিকে শুক্রবার প্রায় ৪ শতাংশ দর হারায় অন্য ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম। গতকাল দুপুর নাগাদ মুদ্রাটির দাম ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৬১৯ ডলার ৯২ সেন্টে পৌঁছায়।

আরও