এনবিআরের বিজ্ঞপ্তি

স্বতন্ত্র সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি

আমদানি ও রফতানিকারকদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশে সেবার মান বাড়াতে স্বতন্ত্র কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আমদানি ও রফতানিকারকদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশে সেবার মান বাড়াতে স্বতন্ত্র কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করে কাস্টমস আইন, ২০২৩ অনুসরণ করে নতুন এ বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ৮ জানুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। সংস্থাটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর বলছে, এর আগে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুযায়ীই এতদিন লাইসেন্স ইস্যু করা হতো। তবে সিঅ্যান্ডএফ এজেন্টদের কার্যক্রম সহজতর ও সময়োপযোগী করার লক্ষ্যে স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআরের অনুমোদন নিতে হবে না। পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য বিবেচিত সব প্রার্থী এজেন্ট লাইসেন্স নিতে পারবেন। পাশাপাশি নিয়মিতভাবে প্রতি বছর নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করে লাইসেন্স প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এছাড়া এনবিআরের পক্ষ থেকে কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ হয়ে গেলে ওই স্টেশনের জন্য ইস্যু করা সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের কার্যকারিতা আর আগের মতো বাতিল করা হবে না। লাইসেন্সধারী এজেন্ট অন্য যেকোনো সচল কাস্টমস স্টেশনে কাজ করার সুযোগ পাবেন।

আরও