দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি ২ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি বিডি থাই ফুডের ৯ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৭৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩২৫ টাকা ৮০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭১ টাকা ২০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে এসিআইয়ের ৫ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৮১ টাকা ২০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫০ টাকা ১০ পয়সায়। ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৫৬ টাকায়। ব্লক মার্কেটে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৫ টাকা ৪০ পয়সায়।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে একমি পেস্টিসাইডসের ২ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকায়। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৮ টাকায় দাঁড়িয়েছে।